বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৫২ বছর পর বিশ্বকাপে ফিরছে ডিআর কঙ্গো, ঘোষণা হলো ২৬ সদস্যের স্কোয়াড

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

অর্ধশতাব্দীরও বেশি সময় পর আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছে DR Congo national football team। ৫২ বছর পর বিশ্বমঞ্চে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছে আফ্রিকার দেশটি। সেই ঐতিহাসিক অভিযানের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে কঙ্গো।

১৯৭৪ সালে ‘জায়ারে’ নাম নিয়ে শেষবার বিশ্বকাপে অংশ নিয়েছিল দেশটি। এবার নিজেদের বর্তমান পরিচয় নিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে তারা।

ফরাসি কোচ Sébastien Desabre-এর অধীনে ‘কে’ গ্রুপে খেলবে কঙ্গো। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ Portugal national football team, Colombia national football team এবং Uzbekistan national football team

দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় রাখা হয়েছে। অধিনায়ক হিসেবে থাকছেন Cédric Bakambu। এছাড়া দলে আছেন Chancel Mbemba, Yoane Wissa এবং Fiston Mayele

চমক হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন Gaël Kakuta। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর আবারও ফিরেছেন তিনি। এছাড়া হাঁটুর ইনজুরি কাটিয়ে ফিরেছেন Gédéon Kalulu

ডিআর কঙ্গোর বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক:
লিওনেল এমপাসি, টিমোথি ফায়ুলু, মাতিউ ইপোলো

ডিফেন্ডার:
চানসেল এম্বেম্বা, অ্যারন ওয়ান-বিসাকা, অ্যালেক্স তুয়ানজেবে, আর্থার মাসুয়াকু, জোরিস কায়েম্বে, স্টিভ কাপুয়াদি, রকি বুশিরি, ডিলান বাতুদিলসিকা, গেদেওন কালুলু

মিডফিল্ডার:
নোয়া সাদিকি, স্যামুয়েল মুতুসামি, ইডো কায়েম্বে, এনগালায়েল মুকাউ, চার্লস পিকেল, নাথানেল এমবুকু, ব্রায়ান সিপেঙ্গা, মেশাক এলিয়া, গেল কাকুতা

ফরোয়ার্ড:
থিও বঙ্গোন্ডা, ফিস্টন মায়েলে, সেড্রিক বাকাম্বু, সাইমন বাঞ্জা, ইয়োয়ান উইসা