কোমল পানীয়তে তৃষ্ণা মেটান অনেকেই। কিন্তু অধিক কোমল পানীয় পান করা প্রাপ্ত বয়স্কদের জন্যই স্বাস্থ্য হানিকর। আর শিশুদের জন্য তো মহা ভয়ের কারণ। আর এটিই হয়েছে চার বছরের এক মার্কিন শিশুর ক্ষেত্রে। মায়ের হাতেই নির্মম মৃত্যুর শিকার হয়েছে ছোট্ট কন্যা শিশু কার্মিটির। শিশুটিকে শুধুই মাউন্টেইন ডিউ খাওয়াতেন তার মা। বেবি ফুড পাউডারও মিশিয়ে দিতেন মাউন্টেইন ডিউর সঙ্গে।
দীর্ঘদিন এই খাদ্যাভ্যাসের কারণে ২০২২ সালের জানুয়ারিতে, ডায়াবেটিস ও দাঁতের গুরুতর ক্ষয়জনিত বাধিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল শিশুটির।
গত শুক্রবার শিশুটিকে হত্যার দায়ে তার মাকে নয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।