বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৪ জুলাই বিয়ে করছেন টেইলর সুইফট! তারিখ ফাঁস করলেন নিউইয়র্কের মেয়র

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

প্রেম থেকে বাগদান, আর এবার বিয়ের গুঞ্জনে সরগরম বিশ্বজুড়ে ভক্তরা। মার্কিন পপ তারকা Taylor Swift এবং ক্রীড়া তারকা Travis Kelce-এর বিয়ের সম্ভাব্য তারিখ ফাঁস করে দিয়েছেন Zohran Mamdani

এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেন, “৪ জুলাই স্বাধীনতা দিবসের উদযাপন, এনবিএর নানা আয়োজন এবং টেইলর সুইফটের বিয়ে—সব মিলিয়ে আমরা বিশ্বের মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত।”

তার এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। পরে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানে তার কোনো আমন্ত্রণ নেই, তবে তিনি এই তারকা জুটির সুখী জীবনের জন্য শুভকামনা জানান।

যদিও এখন পর্যন্ত টেইলর সুইফট কিংবা ট্রাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে বিয়ের দিন-তারিখ ঘোষণা করেননি। তবে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাদের বিয়েতে উপস্থিত থাকতে পারেন Ed Sheeran, Gigi Hadid, Selena Gomez এবং Karlie Kloss-এর মতো তারকারা। সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে Madison Square Garden

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে সম্পর্কে রয়েছেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। একাধিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে তারা নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন। পরে বাগদানের মাধ্যমে সেই সম্পর্ককে আরও দৃঢ় করেন। এখন ভক্তদের অপেক্ষা কেবল আনুষ্ঠানিক বিয়ের ঘোষণার।