বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৩৪৬ কোটি টাকার টায়ার-১ মূলধন বৃদ্ধির পরিকল্পনা অনুমোদন করেছে এমটিবি

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর পরিচালনা পর্ষদ ব্যাংকের মূলধন কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে ৩৪৬ কোটি টাকা (৩,৪৬০ মিলিয়ন টাকা) টায়ার-১ মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে।গত বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৩০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবিত এই মূলধন বৃদ্ধি ব্যাংকের পরিশোধিত মূলধনের ৩২ শতাংশ, যা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, অর্থনৈতিক ও নিয়ন্ত্রক পরিবেশে পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন অবস্থান আরও শক্তিশালী করতেই পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধিমালা অনুসরণ করে রাইট শেয়ার, রিপিট পাবলিক অফারিং (আরপিও), কৌশলগত বিনিয়োগ অথবা অন্য কোনো উপযুক্ত উপায়ে এই মূলধন সংগ্রহ করা হতে পারে।