বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৩০০০ টাকায় ২৫০ এমবিপিএস ইন্টারনেট দেবে স্যাম অনলাইন, নতুন ট্যারিফ অনুমোদন বিটিআরসির

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

দেশে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

সোমবার (২৭ এপ্রিল) কমিশনের সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতির আলোকে নতুন ট্যারিফ কাঠামো নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্যাম অনলাইন এখন থেকে ৩০ এমবিপিএস থেকে শুরু করে সর্বোচ্চ ২৫০ এমবিপিএস পর্যন্ত প্যাকেজ অফার করতে পারবে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী—

  • ৩০ এমবিপিএস: সর্বোচ্চ ৫০০ টাকা
  • ১০০ এমবিপিএস: ১০০০ টাকা
  • ২৫০ এমবিপিএস: সর্বোচ্চ ৩০০০ টাকা

বিটিআরসি জানিয়েছে, গ্রাহক পর্যায়ে সেবার মান নিশ্চিত করার পাশাপাশি ইন্টারনেট ব্যান্ডউইডথ ব্যবহারে ভারসাম্য আনতেই এই নতুন মূল্য কাঠামো কার্যকর করা হয়েছে।

এতে আরও বলা হয়, প্রতিটি সংযোগের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও হবে ১:৮, যা নেটওয়ার্কের চাপ নিয়ন্ত্রণ ও স্থিতিশীল গতি নিশ্চিত করতে সহায়তা করবে।

কর্তৃপক্ষ আশা করছে, নতুন এই নীতিমালার ফলে গ্রাহকরা তুলনামূলক কম খরচে বেশি গতির ইন্টারনেট সেবা পাবেন এবং দেশের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী হবে।