বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

২ হাজার টাকায় ভোট বিক্রি মানে ৫ বছরে ২০০ কোটি টাকা লুট: নুসরাত তাবাসসুম

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেছেন, ভোটের বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে ক্ষতি করবে। তিনি বলেন, “আজ যদি কেউ ২ হাজার টাকায় ভোট বিক্রি করে, আগামী পাঁচ বছরে অন্তত ২০০ কোটি টাকা বিভিন্নভাবে এস্টাবলিশমেন্টের পকেটে চলে যাবে।”

নুসরাত তাবাসসুম উল্লেখ করেছেন, তরুণ নেতৃত্বকে সংসদে নেওয়া দেশের যুবসমাজকে উজ্জীবিত করবে এবং সংসদীয় রাজনীতিতে নতুন নেতৃত্বের পথ খুলবে। তিনি দেশের অর্থনীতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত মানুষের মর্যাদা ও আত্মমর্যাদা রক্ষা করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন।

তিনি আরও বলেছেন, ঘুষ, দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে জনগণের মানসিকতার পরিবর্তন জরুরি।