২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের (বি১/বি২) ভিসার জন্য অনুমোদিত বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ ১৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে।
সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।
ভিসা বন্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা:
-
সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ করতে হবে না।
-
আগাম বন্ড পরিশোধ করা ভিসার নিশ্চয়তা দেয় না।
-
তৃতীয় পক্ষের ওয়েবসাইটে অর্থ প্রদান প্রতারণামূলক হতে পারে।
-
সাক্ষাৎকারের আগে পরিশোধ করা অর্থ ফেরতযোগ্য নয়।
-
ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করলে বন্ডের অর্থ ফেরত পাওয়া যাবে।
মার্কিন দূতাবাসের এ নির্দেশনার মাধ্যমে পরবর্তী সময়ে ভিসার প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা এবং নিয়মকানুন মেনে আবেদন নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।