বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

২০০০ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে ডিবি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ২০০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা-বিভাগ। আটককৃতের নাম আফতাব মিয়া।

বুধবার (৮ মার্চ ২০২৩ খ্রি.) দুপুর ৩:৪০টায় রমনা মডেল থানার শান্তিনগর মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে গোয়েন্দা-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

এ সংক্রান্তে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, একজন মাদক কারবারি রমনা মডেল থানার শান্তিনগর মোড় এলাকার শান্তিনগর প্লাজার সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২০০০ পিস ইয়াবাসহ আফতাবকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, আটককৃত আফতাব সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

আটককৃত আফতাবের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।