শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

১৯৭৫ সালের ১৫ আগস্ট গুলিবিদ্ধ পুলিশ অফিসার নুরুল ইসলাম খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত হয়েছে- বুধবার, ৭ জুন, ২০২৩

ধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ধানমন্ডি ৩২ এর সামনে গুলিবিদ্ধ পুলিশ অফিসার নুরুল ইসলাম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খান বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী ছিলেন। 
প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।