বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

১৬ দিনের বিদেশ সফর শেষে কাল দেশে ফিরছেন জামায়াত আমির

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

১৬ দিনের বিদেশ সফর শেষে কাল ভোরে দেশে ফিরছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সৌদি আরবে পবিত্র ওমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে গত ১৯ অক্টোবর ঢাকা ত্যাগ করেছিলেন তিনি।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ জানান, আগামীকাল ৪ নভেম্বর (মঙ্গলবার) ভোর সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

এসময় সংগঠনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে।