বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

১৪ মে প্রকাশ হবে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা: নির্বাচন কমিশন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক

ইসি জানিয়েছে, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তারা এই হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এছাড়া চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের তথ্যই চূড়ান্ত তালিকায় যুক্ত করা হবে।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে। এর মধ্যে—

  • খসড়া ভোটার তালিকা প্রকাশ: ২০ এপ্রিল
  • ভুল সংশোধন ও স্থানান্তরের আবেদনের শেষ সময়: ৩ মে
  • আবেদন নিষ্পত্তি: ৬ মে
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১৪ মে

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, খসড়া তালিকায় কোনো ভুল বা সংশোধনের প্রয়োজন হলে ভোটাররা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। এসব আবেদন যাচাই-বাছাই শেষে মে মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত তালিকা সবার জন্য উন্মুক্ত করা হবে।