মঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

১৪ এপ্রিল দেশে ফিরছেন বিএনপি মহাসচিব

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

সহধর্মিনী রাহাত আরা বেগমসহ নিজের স্বাস্থ্য পরীক্ষা সমাপ্ত হওয়ায় আগামী সোমবার (১৪ এপ্রিল) দেশে ফিরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ এপ্রিল) নিজেই সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, আমাদের দুইজনেরই সবগুলো রিপোর্টের রেজাল্ট গুড।

স্ত্রী শারীরিকভাবে সুস্থ ও ভালো আছেন বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ১৪ এপ্রিল বিকেলে আমরা দুজনই দেশে ফিরব।

গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুরের যান।