বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি। ১১ দলীয় নির্বাচনী ঐক্য কোনো ব্যক্তি, কোনো দল বা কোনোকে ক্ষমতাবান করার জন্য জোট করেনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের বাইপাস সড়কে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ১১ দলীয় জোট গঠিত হয়েছে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে তাদের বৈষম্য, তাদের শোষণ ও বিগত দিনের জুলুমের শিকার হওয়া জনগণকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। জাতি ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে যার যা প্রাপ্য তাকে তা বুঝিয়ে দেওয়া হবে।

এসময় মামনুল হক আরও বলেন, এখানে জাল ভোট দেওয়ার পায়তারা চলছে। কেউ কেউ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মৃত ব্যক্তির তালিকা করছে, প্রবাসীদের তালিকা করছে। আমরা শুনেছি বিগত দিনে কবরস্থান থেকে উঠে এসে মৃত্যু ব্যক্তিও ভোট দিয়েছে। এদেশে আর যেন কবর থেকে উঠে আসা মুদ্দা যেন ভোট দিতে না পারে সেজন্য আমাদের কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ যদি ভোট চুরি করার, ভোট জালিয়াতি করার পায়তারা করে তাৎক্ষণিক আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।