শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

১০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ মার্চ, ২০২৪

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম গহেনা বেম।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে জানান, মঙ্গলবার (৫ মার্চ) ঢাকা মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কতিপয় ব্যক্তি খিলগাঁও এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে খিলগাঁওয়ের জোড় পুকুর পাড়ের সামনে থেকে ১০ কেজি গাঁজাসহ হেনা নামের এক নারীকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান আরো জানান, গ্রেফতারকৃত হেনা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার নামে ডিএমপির ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো তিনটি মামলা রয়েছে।

ডিএমপির খিলগাঁও থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।