বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

০২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুখ্যাত ডাকাত মোঃ রুবেল @রুস্তম’কে রাজধানীর কদমতলী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

প্রকাশিত হয়েছে- রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪

গতকাল ০৩ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ১৯:৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কদমতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। গুলাশান থানার মামলা নং-৪৩(১১)১৩ জিআর ৪০৯/১৩, ধারা-দ্রæত বিচার আইন ৪, ২। খিলগাঁও থানার মামলা ণং-১৯(১২)১৫, দায়রা মতামলা নং-১৮২৮৪/২০১৭, ৩। শাহবাগ থানার মামলা নং-৪(৯)২২ জিআর ৩৮০/২২, ধারা-৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড, ৪। খিলগাঁও থানার মামলা নং-৩৩(১২)১৫, ধারা-১৭০ দঃবিঃ, ৫। মোহাম্মদপুর থানার মামলা ণং-৭২(৭)২১, বিআর ৯৩৫/২১, ধারা-১৭০/১৭১/৩৯৯/৪০২ দঃবিঃ; উল্লেখিত ১ নং মামলায় ০২ বছরের সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কুখ্যাত ডাকাত মোঃ রুবেল @রুস্তম (৩৮) পিতা-আশরাফ আলী শিকদার, সাং-রঘুনাথপুর, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় পুলিশের হাতে গ্রেফতার হয় পরবর্তীতে বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। এছাড়াও তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।