বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হিন্দুদের বিক্ষোভের পর বাংলাদেশকে যে বার্তা দিল ভারত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির নির্মাণ স্থগিতকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র Randhir Jaiswal বলেছেন, এ ঘটনায় জড়িত ‘উগ্রপন্থিদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত।

মঙ্গলবার (২৩ জুন) এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হিন্দু দেবতা ও তাদের প্রতিকৃতি অবমাননার অভিযোগে যে বিক্ষোভের সৃষ্টি হয়েছে, তা তারা বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে জেনেছেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে।

অন্যদিকে, সোমবার সচিবালয়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed। বৈঠকে পলাশবাড়ীর রামমন্দির নির্মাণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে সব সম্প্রদায়ের মানুষের দায়িত্বশীল আচরণও জরুরি।

তিনি আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য বা কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।