বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হাজারীবাগে ছাদ থেকে পড়ে ভারসাম্যহীন নারীর মৃত্যু

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর হাজারীবাগে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে আমেনা খাতুন (৫৫) নামে ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমিনা খাতুন হাজারীবাগের স্থায়ী বাসিন্দা মিন্টু মিয়ার মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে হাজারীবাগের ওই বাসায় থাকতেন।

আজ (রোববার) দুপুরের দিকে কাউকে কিছু না বলে বাড়ির পাঁচতলার ছাদে গিয়ে হঠাৎ নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ফুফুকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।