হত্যা মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী রিফাত’কে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল ২৯ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১৪:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন নিমতলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান মামলা নং-০৭, তারিখ-১৭/১২/২০১৬ খ্রিঃ, সিআর-২৫৪/১৬, সেসন-৪৯/১৯, ধারা-৩০২/২০১/৩৪ দÐ বিধি; হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী রিফাত (২০), পিতা-মৃত মোহর আলী, সাং-রামকৃষ্ণদি, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত হত্যা মামলার পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে রাজধানী ঢাকা ও মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।