শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে ঢাকা পৌঁছেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ জুন, ২০২৪

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ নম্বর ফ্লাইটে করে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় ওবায়দুল কাদের ঢাকায় পৌঁছান।

উল্লেখ্য, ওবায়দুল কাদের গত ১১ জুন (মঙ্গলবার) স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান।