বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান ৯ এপ্রিল নয়, পিছিয়ে ১৬ এপ্রিল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদানের তারিখ এক সপ্তাহ পিছিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে নির্ধারিত ৯ এপ্রিলের পরিবর্তে আগামী ১৬ এপ্রিল এ পুরস্কার প্রদান করা হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে জানানো হয়, ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠান অনিবার্য কারণবশত পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ এপ্রিল বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

এছাড়া জানানো হয়েছে, নতুন তারিখ উপলক্ষে আলাদাভাবে আমন্ত্রণপত্র পাঠানো হবে না। পূর্বে ৯ এপ্রিলের অনুষ্ঠানের জন্য যেসব আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল, সেগুলো দিয়েই পুনর্নির্ধারিত অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে।

উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর প্রদান করা হয়।