বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২১

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

স্পেনের দক্ষিণাঞ্চলে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে, যাতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনা কোরদোবার কাছের আদমুজ শহরের কাছে ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম বিবিসি জানায়, মালাগা থেকে মাদ্রিদের দিকে যাওয়া দ্রুতগতির একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পাশ্ববর্তী লাইনে পড়ে। একই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ-হুয়েলভা ট্রেনটিও লাইনচ্যুত হয়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানতেজ দুর্ঘটনাকে “দেশের জন্য গভীর বেদনার রাত” হিসেবে অভিহিত করেছেন। পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানিয়েছেন, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি দুর্ঘটনার কারণকে ‘অত্যন্ত অদ্ভুত’ বলে অভিহিত করেছেন, তবে তা এখনও নিশ্চিত করা যায়নি।

আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো দুর্ঘটনাকে ‘দুস্বপ্ন’ আখ্যায়িত করেছেন এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। এদিকে, আদুলুসিয়ান ইমার্জেন্সি সার্ভিস জানায়, দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, জীবিতদের কাছে পৌঁছানোর জন্য মৃতদের মরদেহ সরানো প্রয়োজন হয়েছে।

রেলের কর্মকর্তা আতিফ জানান, ট্রেনটি মালাগা স্টেশন ছাড়ার মাত্র ১০ মিনিটের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনে থাকা প্রায় ৩০০ যাত্রী বিপদের মুখোমুখি হন। উদ্ধারকাজ এখনো চলমান।