বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর সহধর্মিণী দিলারা হাফিজ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার (৫ এপ্রিল) বাদ মাগরিব জাতীয় সংসদ ভবনের মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দিলারা হাফিজ সম্প্রতি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি গত শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সমাজে তার অবদান ও মানুষিকতার জন্য তাকে স্মরণ করা হবে।