বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সোহরাওয়ার্দী হলে বড় ব্যবধানে এগিয়ে শিবিরের ভিপি প্রার্থী

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

সোহরাওয়ার্দী হলে বড় ব্যবধানে এগিয়ে শিবিরের ভিপি প্রার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সোহরাওয়ার্দী হলের ফলাফলে ভিপি পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রশিবিরের প্রার্থী। এছাড়া জিএস পদে শিবির এবং এজিএস ছাত্রদলের প্রার্থী এগিয়ে রয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) রাতে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
ফলাফলে দেখা গেছে, ভিপি পদে ছাত্রদল মনোনীত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৬৮০ ভোট ও শিবির মনোনীত ইব্রাহিম রনি পেয়েছেন ১৪৮৮ ভোট।
জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব ১৪০৪ ভোট ও ছাত্রদলের শাফায়েত হোসেন ৪৫৮ ভোট পেয়েছেন। এছাড়া এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৯৬৮ ভোট ও শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৯০৬ ভোট।
এর আগে বুধবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ওএমআর পদ্ধতিতে। ভোট গণনা সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনের মাধ্যমে। এজন্য রয়েছে ১৪টি এলইডি স্ক্রিন। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়ছেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।