বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ মন্ত্রী দুলু, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (১১ এপ্রিল) সকালে সৈয়দপুর বিমানবন্দর এ পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছে বিমানবন্দরের রেস্টরুমে অবস্থানকালে তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ মাথা ঘোরা, অস্বস্তি ও শারীরিক অসুস্থতা অনুভব করেন।

তাৎক্ষণিকভাবে তাকে নিয়ে যাওয়া হয় সৈয়দপুর সেনানিবাস সিএমএইচ হাসপাতাল এ, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে আব্দুর গফুর সরকার জানান, প্রথমে দুপুরের বিমানে তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি। পরে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, ইতোমধ্যে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং পৌঁছানোর পর মন্ত্রীকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হবে।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন নেতাকর্মীরা।