সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি’কে সামরিক রীতিতে বিদায়ী সংবর্ধনা জানায় আর্মি সার্ভিস কোর সেন্টার এন্ড স্কুল (এএসসিসিএন্ডএস)। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান একটি গাছের চারা রোপন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
সেনাবাহিনী প্রধান এসময় দায়িত্ব পালনকালীন সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।