বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সেই পরিচালক নাজমুল কি ফিরেছেন তার পদে, যা বলছে বিসিবি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

সদ্য সমাপ্ত বিপিএল চলাকালীন সময়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। পরে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের দাবির মুখে নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

তবে বিপিএল শেষ হওয়ার পরের দিনই বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে পদ ফিরে পেয়েছেন বলে দাবি করেন নাজমুল ইসলাম। তবে আজ মঙ্গলবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন দাবি জানালেন, নাজমুলকে ফেরানোর ব্যাপারে এখনও অফিসিয়ালি কিছু হয়নি।

নাজমুলের পদে ফেরা নিয়ে বিসিবি পরিচালক আমজাদ বলেন, ‘এখনো লিখিত কিছু হয়নি। এটা না হওয়া পর্যন্ত আপনারা এটা বিবেচনা করবেন না।’

যদি অফিসিয়ালি নাজমুলকে পদে ফেরানো হয় তাহলে ক্রিকেটারদের সঙ্গে বিষয়টা অন্যরকম হয়ে যাবে কি না প্রশ্নে আমজাদ বলেন, ‘যখন লিখিত আসবে। লিখিত না আসা পর্যন্ত কিছুই চূড়ান্ত না। বোর্ড সভায় শুধু তার শোকজের জবাব নিয়ে আলোচনা হয়েছে। আমি আগের দিনই বলেছি যে তিনি (নাজমুল) যে জবাব দিয়েছেন সেটা সন্তোষজনক ছিল। এর চেয়ে বেশি আলোচনা হয়নি।’