সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুবিধাবাদী নেতাকে মন থেকে ডিলিট করুন : রাব্বানী

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

তথাকথিত সুবিধাবাদী নেতাকে মন থেকে ডিলিট আহ্বান জানিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, পদ ও চেয়ার সর্বস্ব তথাকথিত সুবিধাবাদী নেতাকে মন থেকে ডিলিট করুন। এই কঠিন সময়ে সাধ্যমতো পাশে থাকা আন্তরিক নেতৃত্বকে অন্তরে ধারন করুন। সেই আগামীর নেতা।

রাব্বানী আরও বলেন, কর্মীর বিপদে, একান্ত প্রয়োজনে যে নেতা নিরাপদ থেকেও খোঁজ-খবর নিচ্ছেন না, ফোন ধরছেন না, সামর্থ্য থাকার পরও সহায়তা করছে না, সে কখনো নেতা না, কেবল চেয়ারধারী বা পদধারী ছিলেন।

এর আগে সোমবার (১১ নভেম্বর) আওয়ামী লীগের সমালোচনা করে একটি স্ট্যাটাস দিয়েছেন গোলাম রাব্বানী।