সুন্দরবনে দস্যু বাহিনীর অস্ত্র সরবরাহকারী রহিম আটক
সুন্দরবন থেকে দস্যু করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিমকে (৩২) আটক করেছে কোস্টগার্ড। এ সময় তার কাছ থেকে ১টি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সুন্দরবনের নন্দবালা খাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রহিম (৩২) বাগেরহাট জেলার শরণখোলার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিলো।
কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস কামরুজ্জামানের নেভিগেশন কর্মকর্তা লে. মারুফ আহমেদ সৌখিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহের উদ্দেশ্যে ডাকাত দলের একজন সহযোগী হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে গমন করবে। ওই এলাকায় অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজসহ তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সুন্দরবনে দস্যু বাহিনীর অস্ত্র সরবরাহকারী রহিম আটক
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫