বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সহ সভাপতি গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

দুই বারের নির্বাচিত চেয়ারম্যান কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াদুদ আলফু চেয়ারম্যান কে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থান পুলিশ। শনিবার (৪ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার থানা সদর অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ রতন শেখ। কাজী আব্দুল ওয়াদুদ আলফু কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

ওসি রতন শেখ জানিয়েছেন গ্রেফতার আলফু চেয়ারম্যানকে নিয়ে আমরা আরো অভিযান পরিচালনা করছি। কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।