বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিরাজগঞ্জে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট’সহ ০২ জন আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ মে, ২০২৩

মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ জনাব মোঃ রওশন আলী এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা

 সিরাজগঞ্জ পুলিশের এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক বিপিএম এর নেতৃত্বে, সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ মোজাম্মেল হক ও ফোর্স’সহ একটি আভিযানিক দল ৩০/০৪/২০২৩ খ্রিঃ ২২.১০ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন পৌরসভাস্থ বাজার স্টেশন সংলগ্ন শম্পা হোটেলের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া

১। মোঃ মঞ্জু শেখ(৩৫), পিতা-মোঃ আঃ মতিন শেখ, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-ভবানীপুর আরাফাতগাড়ী, থানা-শেরপুর, জেলা-বগুড়া ২। মোঃ শাহিন মিয়া(৪৫), পিতা-মৃত বাহাদুর আকন্দ, মাতা-মৃত সূর্যবান বেগম, সাং-তেতুলীয়া, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জদ্বয়’সহ গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মাদক মামলা রুজু করে আসামীদ্বয়’কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।