বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিরাজগঞ্জে মাদকসহ বিএনপি নেতা আটক

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর এলাকা থেকে বাবু শেখ নামে এক বিএনপি নেতাকে হেরোইনসহ আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের মাসুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে ৩২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ আট হাজার ৮৫০ টাকাও জব্দ করা হয়।

আটককৃত বাবু শেখ সিরাজগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাহমুদপুর মহল্লার দানিজ শেখের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কে এম মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, পুলিশের সহযোগিতায় সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে ৩২ গ্রাম হেরোইনসহ আটক করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা চলমান। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।