বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ মার্চ, ২০২৬

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য **মির্জা আব্বাস**কে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স প্রায় সাড়ে তিন ঘন্টা সময় নিয়ে নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছেছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি থেকে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছেন।

ডা. রকিবুল ইসলাম বলেন, যাত্রাপথে মির্জা আব্বাসের শারীরিক অবস্থায় কোনো জটিলতা দেখা দেয়নি

এর আগে, রোববার বেলা ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়।