বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিআইপি ওবাইদুল হক চৌধুরীকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী বাংলাদেশ সরকার কর্তৃক সদ্য সিআইপি নির্বাচিত ওবাইদুল হক চৌধুরীকে নিজ জন্মস্থানে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৫ মার্চ) ওবাইদুল হক চৌধুরীর বাবা ‘আবদুর রহিম চৌধুরী’ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫নং বরমা ইউনিয়নের মেহনতি মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মিজানুর রহমান চৌধুরী, দৈনিক আমাদের চট্টগ্রামের চিফ রিপোর্টার মুনির চৌধুরী, চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার আনিছুর রহমান চৌধুরী, হেলাল চৌধুরী, শামীম খাঁন, আবদুল আউয়াল চৌধুরী, মাহামুদুল হক চৌধুরী, আবদুল আহাদ চৌধুরী, সাঈফ আল আদেল চৌধুরী, মো. রিয়াদ, ইমরান মাহমুদ সুজন, মেজবাহউদ্দীন চৌধুরী মিটু প্রমুখ।

এসময় বরমা ইউনিয়নের পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী উপহার দেওয়া হয়।

পরে সংবর্ধিত ওবাইদুল হক চৌধুরী বলেন, আমরা দীর্ঘদিন যাবত শহরে বসবাস করলেও এ এলাকা আমার জন্মস্থান। এ এলাকার মানুষ আমার প্রাণের স্পন্দন। আমার শেকড় এই গ্রামে। আমার মরহুম বাবার প্রতি এলাকার মানুষের যে শ্রদ্ধা ও ভালোবাসা এখনো রয়েছে সে দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের জন্য আজীবন কাজ করে যাব।