মঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সারাদেশে নতুন করে আরও ৭২ঘন্টার তাবদাহের সতর্কতা জারি করেছে

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

আবহাওয়া অফিস আজ সোমবার সারাদেশে নতুন করে আরও ৭২ঘন্টার তাবদাহের সতর্কতা জারি করেছে।
আজ সকাল সাড়ে ৯টায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাবদাহ আজ ২২ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘন্টা অর্থাৎ ২৫ এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বাসস’কে জানান, দেশের আকাশে কিছুটা মেঘ থাকায় গরমের তীব্রতা কিছুটা কমলেও আগামীকাল থেকে আবারও বাড়বে তাবদাহ। এর আগে গত শুক্রবার থেকে প্রথম ধাপে ৭২ ঘন্টার তাবদাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস।