বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাভার মডেল থানায় এসপিইডি’র উদ্যোগে হিজড়া জনগোষ্ঠীর আইনী সহায়তা বিষয়ে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ মে, ২০২৬

সোসাইটি ফর পার্টিসিপেটরী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট (এসপিইডি)-র উদ্যোগে সাভার মডেল থানা কর্তৃপক্ষের সাথে হিজড়া জনগোষ্ঠীর আইনী সহায়তা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসপিইডি নির্বাহী পরিচালক মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার সেকেন্ড অফিসার চম্পক বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সিটিজেন ক্লাব লিঃ এর জেনারেল সেক্রেটারি লায়ন মোঃ আলমগীর কবির ও সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক বাবুল মোড়ল এবং এসপিইড ‘র কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া সাব-ইন্সপেক্টর ফাল্গুনী সরকার, হিজড়া গুরুমাতা শাপলা চৌধুরী সহ পুলিশ সদস্যগণ এবং হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভায় হিজড়া জনগোষ্ঠীর পক্ষে আইনী সহায়তা এবং কর্মসংস্থানের জন্য সহায়তার আবেদন জানানো হয়। প্রধান অতিথি চম্পক বড়ুয়া বলেন, সাভার মডেল থানা হিজড়া জনগোষ্ঠীর প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং তাদের অধিকার রক্ষায় সচেষ্ট। অদ্যকার সভায় উত্থাপিত বিষয়গুলি থানা কর্তৃপক্ষ বিবেচনা করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।