বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাভার উপজেলা সেটলমেন্ট অফিসের অনিয়ম, ঘুষ গ্রহণ ও দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সাভার উপজেলা সেটলমেন্ট অফিসের অনিয়ম, ঘুষ গ্রহণ ও দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে সাভার মডেল থানার সামনে এই কর্মসূচিতে অংশ নেন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের ওপর হামলা-মামলা মানে সত্যকে দমিয়ে রাখার অপচেষ্টা। সরকারি দপ্তরের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় উল্টো ভুক্তভোগী সাংবাদিকদের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয় মিথ্যা মামলা। এর তীব্র নিন্দা জানাই।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতাকে তুলে ধরে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা।

মানববন্ধনে এসময় সাভার, আশুলিয়া ও ধামরাই প্রেসক্লাব, সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশন এবং টেলিভিশন রিপোর্টার্সসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সাভার মডেল থানার সামনে সড়ক প্রদক্ষিণ করেন ।