প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর মাননীয় বিচারপতি মো: জয়নুল আবেদীন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় এর সম্পাদক ও প্রকাশক এবং সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব জনাব মো: নূর হাকিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, সাভার মডেল থানার ওসি (অপারেশন) হেলাল উদ্দিন, ঢাকা জেলা কমিটির সভাপতি মো: নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা কমিটির সভাপতি অ্যাড: রিয়াজুল ইসলাম পরশ।
সাভারে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ৩১ সদস্য বিশিষ্ট সাভার উপজেলা কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় সাভার থানা রোডে অবস্থিত বাগানবাড়ী রেস্টুরেন্টে কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়।
এছাড়া উপদেষ্টা পরিষদ এর মধ্যে উপস্থিত ছিলেন সাভার সিটিজেন ক্লাব লি: এর প্রেসিডেন্ট এবং এম.কে গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালকড. মো: কামরুজ্জামান, ল্যাব জোন (প্রাইভেট) হাসপাতাল এবং বাগানবাড়ী রেস্টুরেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মো: ওয়াকিলুর রহমান, জাতীয় পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও সমাজকর্মী এবং সাভার নাগরিক কমিটি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক জনাব মো: সালাহ্ উদ্দিন খান নঈম, সাভার নাগরিক কমিটির অর্থ সম্পাদক এবং গণ বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ এর সহকারী অধ্যাপক জনাব তানিয়া আহমেদ তন্বী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবুল মোড়ল ও অ্যাড: হাসনা পারভীন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাব এর সভাপতি নাজমুল হুদাসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সাভার উপজেলা কমিটি এবং উপদেষ্ঠা পরিষদ অনুমোদন করেন সংস্থার মহাসচিব নুর হাকিম। অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম পরশ সভাপতি এবং বাবুল মোড়লকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করেন। কমিটির অন্য সদস্য হলেন- সিনিয়র সহ-সভাপতি অ্যাড: মেহেদী হাসান মাসুম, সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউল হক খান, ডা: গোলাম ওয়াজিদ শিহাব, যুগ্ম সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম রাব্বি, দিনা জামান, সাংগঠনিক সম্পাদক মাহবুবউল হক খান, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা হক, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো: নাসিরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা: মো: হাফিজুর রহমান, আইন ও বিচার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাসনা পারভীন প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: দিদারুল ইসলাম দিপু, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো: মেহেদী হাসান, তথ্য ও গবেষনা সম্পাদক মো: দিদারুল ইসলাম, শিক্ষা মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো: হাসনাইন জিসান, অর্থ সম্পাদক মো: আব্দুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক মো: এনায়েত হোসেন, নির্বাহী সদস্য লায়ন মুহাম্মদ আলমগীর কবির, মো: ইসমাইল হোসেন, জানে আলম, মোসা: কনা আক্তার, ববিতা কর্মকার, আব্দুর রহিম, মো: ফজলুল হক প্রিন্স, পারুল আক্তার, মো: ফয়সাল করিম, মর্জিনা রহমান আঁখি, তাসমিয়া ইসলাম এবং মোসা: সুরাইয়া আক্তার।
উক্ত পরিচিতি সভায় সকলে সম্মত হয়ে এবছর কমিটির মাধ্যমে বিভিন্ন জাতীয় দিবস পালন, নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য আইনী সহযোগিতা, মানবাধিকার লংঘনের শিকার মানুষের সহযোগিতা, দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয় কাজ করার জন্য সম্মত হয়েছেন।