বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল মেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল মেলা অনুষ্ঠিত হয়েছে।

সাভার থানা রোডে মামুন কমিউনিটি সেন্টারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে ইংরেজি নববর্ষ উপলক্ষে আজ শুভ উদ্বোধন হলো যুব উদ্যোক্তা মেলা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাদের তালুকদার, সাবেক উপ-পরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাম নুরুজ্জামান তালুকদার, প্রতিষ্ঠাতা, অ্যাসেড স্কুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো : রফিকুল ইসলাম, পরিচালক, সেলফি পরিবহন। সভাপতি করেন যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাম মো: দিদারুল ইসলাম দিপু।

মেলায় বিভিন্ন সামগ্রী ও মালামাল নিয়ে বেশ কয়েকটি স্টল বসেছে।
মেলায় বিভিন্ন ধরনের পিঠা, কেক, জামা কাপড়, ইত্যাদি জিনিসপত্র নিয়ে উদ্যোক্তারা অনুষ্ঠানটির আয়োজন করেছেন।