সাভারে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ব্যাপক প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। বিকালে হরিণধরা এলাকায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
ডাকসুর সাবেক ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমানের পুত্র, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নির্দেশে তেঁতুলঝোয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহিউদ্দিন এদিনের লিফলেট বিতরণ ও এলাকার ভোটারদের ধানের শীষ প্রতীক সমর্থনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কার্যক্রমে অংশগ্রহণকারীরা ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সাভারে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫