বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাভারে তাপ প্রবাহে দুর্বিসহ জনজীবন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

টানা ১২ দিনে তাপ প্রবাহে দুর্বিসহ হয়ে উঠেছে  সাভারের জনজীবন। তীব্র গরমে রোজাদারদের অবস্থা উষ্ঠাগত। 
আবহাওয়ার অফিস সূত্রে বলছে, সহজে দেখা মিলছে না বৃষ্টির। সকালে সূর্য উঠার সাথে সাথে তীব্র রোদ। বেলা বাড়ার সাথে সাথে এ রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। বিশেষ করে দুপুরের পর আগুনঝরা রোদে ও তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে। 
গত ১২ দিন সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে সাভারে। গতকাল ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা  ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।