বিস্তারিত সাভার প্রতিনিধি শারমিন ইসলামের প্রতিবেদনে: নানা বর্ণাঢ্য আয়োজনে মঙ্গলবার বিকেলে টুয়েলভ স্টার ক্লাবের আয়োজনে ও আব্দুল কাইয়ুম ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় বলিয়াপুর কোন্ডা উচ্চ বিদ্যালয়ের মাঠ পাঙ্গনে কোন্ডা ও বলিয়াপুর টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় খেলা অংশগ্রহণ করে ইয়াজ উদ্দিন ক্লাব বনাম কোন্ডা বলিয়াপুর এসএসসি ২০০৭ ব্যাচ। উৎসব মুখর জনতার উপস্থিতিতে খেলাটি উদ্বোধন করেন জাতীয় দলের তারকা ক্রিকেটার আলিস আল ইসলাম।
এ সময় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ এখলাস উদ্দিন, সহ-সভাপতি সাভার থানা বিএনপি, আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক সাভার থানা বিএনপি সহ শত শত খেলা প্রেমিক দর্শক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যুব সমাজদের উদ্যোগে প্রবাস থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয় আব্দুল কাইয়ুম তিনি এ সময় বলেন
খেলা শেষে বিজয় দলকে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল ও রানার্স আপ পুরস্কার ওয়ালটন ফ্রিজ এবং ম্যান অব দ্যা ম্যাচ কে একটি এলইডি টেলিভিশন দেয়া হয়।