সাভারে কর্ণপাড়া খালের তীরে অবৈধ উ”েছদ অভিযান পরিচালনা করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত এ উপ”েছদ অভিযান পরিচালনা করা হয়।
উ”েছদ অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস. এম. রাসেল ইসলাম নূর।
সাভার উপজেলা (ভূমি) অফিস জানায়,গত কয়েক বছর ধরে সাভারের কর্ণপাড়া খালের তীর দখল করে টিনসেড গোডাউন ভাড়া দিয়ে আসছিলো জহির নামের এক ব্যক্তি। এতে করে খালটির পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছিলো।
পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে আজ সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস. এম. রাসেল ইসলাম নূর। এসময় বুল ডোজার দিয়ে সকল অবৈধ ¯’াপনা গুড়িয়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান,নতুন করে কেউ খাল দখল করে ¯’াপনা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত
ব্যব¯’া নেওয়া হবে। সাভারে দখল হওয়া সকল খাল উদ্ধার করা হবে বলেও বলেন তিনি।