শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাভারের আশুলিয়ায় ক্রেতাদের সাধ্যের মধ্যে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ মার্চ, ২০২৪

সাভারের আশুলিয়ায় ক্রেতাদের সাধ্যের মধ্যে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে আশুলিয়া বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুলিয়া রাজস্বা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান।

এসময় তিনি কোন ব্যবসায়ী সিন্ডিকেট করে কাঁচা বাজারের দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন। এছাড়া দুটি দোকানে জিনিস পত্রের মুল্য তালিকা না থাকায় তাদেরকে নগদ অর্থ জরিমানা করেন তিনি। বাজারদর নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট