শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাভারের আশুলিয়ায় এক নারী গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুবর্ৃৃওরা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সকালে আশুলিয়ার নয়াপাড়া এলাকা থেকে ক্ষতবিক্ষত তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পরে লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এলাকাবাসী জানায়,রাতের যেকোন সময় দুর্বৃওরা ওই নারী শ্রমিককে কুপিয়ে ও চোখ

উপরে ফেলে হত্যা করে লাশ নয়াপাড়া এলাকায় ফেলে যায়। পরে সকালে স্থানীয়রা তার লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। নিহতের নাম
পরিচয় এখনো পাওয়া যায়নি। এবিষয়ে আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ বলেন,কারা ওই নারী শ্রমিককে হত্যা করেছে তাদেরকে আটকের চেষ্টা চলছে।