শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি কিস

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

দুই নম্বর বাছাই ইগা সিওটেককে হারিয়ে ফাইনালে উঠলেও আন্ডারডগ হিসেবে বিবেচিত হচ্ছিলেন আমেরিকান টেনিস তারকা ম্যাডিসন কিস। কারণ তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান ওপেনের সর্বশেষ দুই আসরেরই চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা। তবে রোমাঞ্চকর লড়াইয়ে তাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন কিস। চতুর্থ বয়োজ্যেষ্ঠ তারকা হিসেবে ২৯ বছর বয়সী কিস প্রথমবার টেনিসের মুকুট জিতলেন।

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় তিনি নারী এককের ফাইনালে র‌্যাঙ্কিংয়ের নম্বর ওয়ান সাবালেঙ্কাকে ৬-৩, ২-৬, ৭-৫ সেটে হারিয়েছেন। এর আগে ম্যাডিসন কিস ৪৬ বার প্রথম গ্র্যান্ডস্ল্যাম জেতার লক্ষ্যে নেমেছিলেন। প্রথমবার কোনো বৈশ্বিক গ্র্যান্ডস্ল্যাম জেতার দিক থেকে তিনি খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ আসর। কিসের দীর্ঘ এই অপেক্ষার অবসান হয়েছে দারুণ এক ইতিহাস গড়ে। ২০০৯ সালের পর প্রথম কোনো টেনিস তারকা হিসেবে তিনি এক আসরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুজনকেই হারিয়েছেন।
বিস্তারিত আসছে…