সাতক্ষীরা, ১৮ মে, ২০২৪ জেলার তালায় আজ ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে দুই ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেন আরও ১১ জন শ্রমিক। পুলিশ ঘটনা স্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছেন।
তালাথানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মমিনুল ইসলাম বলেন, শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এদুর্ঘটনা ঘটেছে। খুলনা পাইকগাছা সড়কের গোনালী এলাকায় সংঘটিত দুর্ঘটনায় নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৪৪) ও মান্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫) ।
আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিকগোপালগঞ্জ এলাকায় ধান কেটে মজুরী হিসেবে ২৫ থেকে ৩০ মণ ধান পায়। তারা ধান নিয়ে ট্রাকে বাড়ী ফেরার পথে শনিবার সকালে সড়ক দঘর্ টনায় সাইদুল গাজী ও মনিরুল ইসলাম নিহত হয়।
স্থানীয় দোকানী আবুল কালাম আজাদ জানান,খুলনা পাইকগাছা সড়কের দুই ধারে সম্প্রসারণের জন্য খুড়ে রাখার কারণে মুলতঃ এ দুর্ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত
প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ মে, ২০২৪