রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

সাতক্ষীরায় সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ওয়াবদাহ সড়কের পাশ থেকে বিজন কুমার দে (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের চুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিজন কুমার পাইথালী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন চিৎকার শুরু করেন। খবর শুনে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।