শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাতক্ষীরায় লুট হওয়া এটিএম বুথ উদ্ধার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবরে সারা দেশের ন্যায় সাতক্ষীরায়ও সহিংসতা ও লুটপাট চালায় দুষ্কৃতকারীরা। এ সময় লুট করে নিয়ে যাওয়া হয় পুলিশ কমিউনিটি ব্যাংকের এটিএম বুথ। সাতক্ষীরার বিনেরপোতা এলাকা থেকে সেই এটিএম বুথটি উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৩ আগস্ট) শিক্ষার্থীদের সহায়তায় সেটি উদ্ধার করা হয়। পরে সদর থানায় পৌঁছে দেন স্থানীয়রা। তবে বুথে কোনো টাকা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান বলেন, ব্যাংকের এটিএম বুথ উদ্ধার হয়েছে। বুথে ওই সময়ে কত টাকা ছিল সেটি আমাদের জানা নেই।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ওসি (তদন্ত) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট সদর থানা থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের এটিএম বুথসহ এতে থাকা বেশকিছু টাকা লুট হয়। বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সহায়তায় উক্ত এটিএম বুথটি আজ উদ্ধার করা হয়। তবে ব্যাংকের এটিএম বুথে থাকা টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। লুণ্ঠিত অর্থ ও লুটপাটকারীদের শনাক্তের কাজ চলছে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পিআরও ইয়াছিন নুর জানান, ওই সময়ে ইন্টারনেট সার্ভিস ভালো না থাকায় এতে টাকা বেশি থাকার কথা না। তবে তদন্তসাপেক্ষে কি পরিমাণ টাকা ছিল সেটা বলা যাবে।