বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া মৌলভির দোকান এলাকায় বাস–অটোরিকশার সংঘর্ষে দেলোয়ার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঈগল পরিবহনের একটি বাস দ্রুতগতিতে আসার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে দেলোয়ার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে দোহাজারী হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি জব্দ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, একটি মিনিবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।