বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাংবাদিক ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন ।

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মার্চ, ২০২৪

যে সকল সাংবাদিকের মাঠ পর্যায়ে রিপোর্টিংয়ের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা রয়েছে এমন পাঁচজন বাংলাদেশী সাংবাদিককে তিন মাসের ফেলোশিপ দেবে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)সাংবাদিক ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন

এই ফেলোশিপ কর্মসূচির লক্ষ্য জনসচেতনতা বাড়াতে নীতিনির্ধারক, অংশীদার এবং কমিউনিটি পর্যায়ে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে মূলধারার গণমাধ্যমে বিশদভাবে প্রতিবেদন প্রকাশ/সম্প্রচারের মাধ্যমে ঢাকায় সড়ক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করা ।

বাংলাদেশের জাতীয় পর্যায়ের মূলধারার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ফেলোশিপ প্রোগ্রামের আবেদন করতে পারবেন। পাঁচজন সাংবাদিককে বিশেষজ্ঞদের একটি প্যানেল নির্বাচিত করবে। নির্বাচিতদের বিশদভাবে প্রতিবেদন তৈরির কাজে সহায়তার জন্য ৪০ হাজার টাকা সম্মানী দেওয়া হবে।

এছাড়াও ডিআরএসপি ফেলোশিপ প্রোগ্রামের অংশ হিসাবে নির্বাচিতদের জন্য রোড ট্রাফিক সেফটির উপর প্রশিক্ষণ দেওয়া হবে।

যোগ্যতা: সাংবাদিকতায় তিন বছরের অভিজ্ঞতা থাকলে বাংলাদেশের যে কোনও জাতীয় সংবাদ সংস্থা/সংবাদপত্র/অনলাইন সংবাদপত্র/টেলিভিশন চ্যানেল/রেডিও স্টেশনে স্থায়ী কর্মী হিসাবে কাজ করেছেন এমন যে কোনও সাংবাদিক ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে দেখুন-